সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, রাজধানীর বনানীতে তিনটি অ্যাপার্টমেন্ট ও পরিবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।